ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : চলতি শারদীয় দূর্গাপুজা যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে নওগাঁর সাপাহার উপজেলা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নগদ অর্থ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
সাপাহার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার (১১ অক্টোবর) বিকেলে ইউনিয়ন পরিষদ অফিস রুমে আলোচনা সভা সভা শেষে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী উপস্থিত থেকে সদর পরিষদের পক্ষ থেকে ৬ টি মন্ডপে নগদ ২ হাজার টাকা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন এবং ১ টি মন্ডপে ৩ হাজার টাকা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সেখানে ইউপি সচিব মহিদুল হক লিপু, ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী, রেজাউল সহ সকল ইউপি সদস্য ও ৭ টি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।


