IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুড়িগ্রামে আ’লীগের বর্ধিত সভার আগে ছাত্রলীগের হামলা

কুড়িগ্রামে আ’লীগের বর্ধিত সভার আগে ছাত্রলীগের হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আগেই সার্কিট হাউসে কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন শফিকের উপস্থিতিতে জেলা ছাত্রলীগ হামলা চালিয়েছে। এতে জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক, মহিলা নেত্রীসহ ২০ নেতাকর্মী আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে সার্কিট হাউসের দরজা জানালাও।

সোমবার রাত ৯টার দিকে সার্কিট হাউসে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ এ হামলার ঘটনা ঘটিয়েছে।

এ সময়, জেলা আওয়ামী লীগের ১নং যুগ্মসাধারণ সম্পাদক আ না ম ওবায়দুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদিকা ডক্টর নাজু, জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান, যুবলীগ নেতা তুহিন আলী, ছাত্রলীগ নেতা মুন্না, মহিলা আওয়ামী লীগ নেত্রী আফসানা মিমিসহ অনেকে আহত হন। গুরুতর কয়েকজনকে জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে প্রেরণ করা হয়।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের সাথে সোমবার রাত ৯টার দিকে সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আলোচনায় মিলিত হতে অপেক্ষা করতে থাকেন। এ সময় কেন্দ্রীয় নেতার উপস্থিতিতেই নেতাকর্মীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা।

খবর পেয়ে পুলিশ আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সম্পাদক আনম ওবায়দুর রহমান জানান, সন্ধ্যায় আমরা কেন্দ্রীয় নেতার সাথে দেখা করতে আসলে রাত ৯টার দিকে ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল কর্মী এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনিসহ কৃষি বিষয়ক সম্পাদক ডক্টর নাজু, মহিলা আওয়ামী লীগ নেত্রী মিমি, সদস্য মাহফুজ, তুহিন, মুন্না, মেহেদীসহ প্রায় ২০ জন আহত হন।

সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় নেতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্কিট হাউসে পুলিশ অবস্থান করছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের মধ্যে কোন গ্রুপিং নেই। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর ছত্রছায়ায় থাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলামিন ও সাংগঠনিক সম্পাদক ফাহিম আজাদের নেতৃত্বে অতর্কিতভাবে জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদের উপর হামলা করে তার পরনের পাঞ্জাবি ছিড়ে ফেলে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়লে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

সার্কিট হাউসে ভাংচুর করার ব্যাপারে জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন, সংঘর্ষ চলাকালে কে বা কারা সার্কিট হাউস ভাংচুর করেছে তা আমার জানা নাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31