IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> অ্যান্টিঅক্সিডেন্টে ঠাসা জাম্বুরার যত গুণ

অ্যান্টিঅক্সিডেন্টে ঠাসা জাম্বুরার যত গুণ

ধূমকেতু নিউজ ডেস্ক : এশিয়ার দেশগুলোতে বহুল পরিচিত ফলগুলোর একটি জাম্বুরা। ফলটিকে ভিটামিন সির রাজা বলা হয়।

হালকা টক-মিষ্টি স্বাদের এই ফলটি ঠাণ্ডা, সর্দি-জ্বর সমস্যায় অনেক উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কারণে তা ক্যান্সারের ঝুঁকি কমানোর পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে।

এ ছাড়া অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে জাম্বুরায়। আসুন জেনে নিই সেই সম্পর্কে—

১. ফাইবার সমৃদ্ধ
একটি জাম্বুরায় ৬ গ্রাম পর্যন্ত ফাইবার পাওয়া যেতে পারে। আর খাবারে থাকা ফাইবার আপনার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার খাবার উৎস হিসেবে কাজ করে। আর ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করতে পারে। এ ছাড়া হাড়ের ঘনত্ব বৃদ্ধি, মানসিক স্বাস্থ্যের উন্নতিসহ বেশ কিছু দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে জাম্বুরা।

২. ওজন কমায়
জাম্বুরা আপনার ওজন কমাতেও সহায়ক হিসেবে কাজ করতে পারে। এতে অনেক কম পরিমাণে ক্যালরি থাকে। আর এতে থাকা প্রোটিন ও ফাইবার আপনাকে দীর্ঘ সময়ের জন্য পেটভরা থাকতে সহায়তা করতে পারে। তাই এ ফলটি খেলে তা আপনার দীর্ঘ সময় পেট ভরা রাখার পাশপাশি ওজন কমাতেও সহায়ক হিসেবে কাজ করবে।

৩. অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ
জাম্বুরাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মুক্ত র্যাডিক্যাল দ্বারা সৃষ্ট সেলুলার ক্ষতি প্রতিরোধ করে। আর এ কারণে এটি বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে পারে।

৪. হার্টের জন্য উপকারী
জাম্বুরা কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হৃদরোগের জন্য উপকারী হিসেবে কাজ করতে পারে। গবেষণায় দেখা গেছে, জাম্বুরা খাদ্যের কোলেস্টেরলকে শরীরে সম্পূর্ণভাবে শোষিত হতে বাধা দিয়ে রক্তের চর্বি কমাতে পারে।

৫. বার্ধক্যের ছাপ দূর করে
জাম্বুরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বকের ক্ষতি রোধ করতে সহায়তা করে এবং তারুণ্য ধরে রাখতে পারে। এ ছাড়া জাম্বুরার খোসা থেকে উৎপাদিত তেল অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় তা ত্বকে মেলানিনের উত্পাদন হ্রাস করতে পারে। এ কারণে এটি বিবর্ণতা ও সান স্পট প্রতিরোধে সহায়তা করে।

৬. ক্যান্সার প্রতিরোধী
ক্যান্সার কোষকে মেরে ফেলতে ও ক্যান্সারের বিস্তার রোধে বিশেষভাবে কাজ করতে পারে জাম্বুরা। ইঁদুরের একটি গবেষণায় দেখা গেছে যে, জাম্বুরার খোসার নির্যাস টিউমারের বৃদ্ধি দমন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার কোষকে হত্যা করে। এ ছাড়া আরেকটি গবেষণায় দেখা গেছে যে, জাম্বুরার পাতা থেকে তৈরি একটি নির্যাস ইঁদুরের ত্বকের ক্যান্সার কোষকে মেরে ফেলে।
তাই জাম্বুরা আপনার ক্যান্সার প্রতিরোধে অনেক উপকারী হিসেবে কাজ করতে পারে।

তথ্যসূত্র: হেলথলাইন ডটকম

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ