ধূমকেতু প্রতিবেদক, শার্শা : যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ানে দূর্গাপুর গ্রামে যৌতুকের টাকা দাবীকে কেন্দ্র করে জামাই তুহিনের ধারালো অস্ত্রের আঘাতে শ্বশুর নিহত।
মঙ্গলবার সকালে হত্যার ঘটনাটি ঘটে।
এলাকাবাসি জানান, প্রায় প্রতিনিয়ত তুহিন সোহানাকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করত। আজ সকালের দিকে আবু মুসা তার নাতি ছেলে আরিয়ান (৪) কে তার দাদা বাড়ি থেকে আনতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার জামাই তুহিন (২৫) সহ তার ছোট ভাই রুহিন (২০), তাদের পিতা কুদ্দুস (৫৫), চাচা সুসান (৪৫) এবং কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দা, বটি, বাঁশ, লাঠি ও রড দিয়ে এলোপাথাড়ি মার শুরু করে। মারধরের এক পর্যায়ে মুসা ঘটনাস্থলেই মারা যান। পরিবর্তিতে এলাকাবাসী ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। মৃত্য আবু মুসা একই গ্রামের মনছের বিশ্বাসের ছেলে।
একই গ্রামের আবু মুসার কন্যার সাথে কুদ্দুসের পুত্র তুহিনের ৫ বছর আগে বিবাহ হয়। তাদের সংসারে একটি পুত্র সন্তান আছে। গত ২ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাহল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জামাই তুহিন বিশ্বাস, কুদ্দুছ ও জামির নামে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।


