ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : পটুয়াখালী সদর উপজেলাধীন ১০ নং মরিচবুনিয়া ইউনিয়নে নৌকার মাঝি আসাদুল ইসলাম আসাদ মুন্সীর বিরুদ্ধে বিএনপি করার অভিযোগের বিপক্ষে ১২ অক্টোবর মোঙ্গলবার সকাল ৯ টার সময় পটুয়াখালী মহাসড়ক সংলগ্ন পাটুখালী বাস স্ট্যান্ডে ২ শতাধিক স্থানীয় জনসাধারণ পথসভা করেন।
বিক্ষোভে বক্তব্য রাখেন, মরিচবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সাধারন সম্পাদক এ কে এম মনিরুজ্জামান জাকির, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ফিরোজ, আলম, নজরুল মৃধা, মরিচবুনিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিজানুল ইসলাম নাজিম, মরিচবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারেফ চৌকিদার সহ অনেকে।
বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর দেয়া নৌকা মার্কার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কথা বলে মিছিল করেছে আমরা সেই মাসুম মৃধার দল থেকে বহিষ্কার চাই। দীর্ঘ ১৪ বছর আওয়ামী পরিবারে সাথে থাকার পরে ও একটি কুচক্রী মহল তাকে বি এন পি তে জড়িত থাকার অপবাদ দিচ্ছে ও ঢাকার রাজপথে নৌকার মাঝির বিরুদ্ধে মিছিল করেছেন।
সূত্রে জানা যায়, মিছিল এর মূল হোতা বর্তমান চেয়ারম্যানের পুত্র মাসুম মৃধা। স্থানীয় সূত্রে জানা যায় মাসুম ও তার পরিবারের সদস্যরা জন্মলগ্ন থেকেই বি এন পি করে আসছে এবং মাসুম মৃধা একাধিক চাঁদাবাজির মামলার আসামি। তার সহকর্মীরা সকলে জামাত, শিবির ও রাজাকারের সন্তান।


