ধূমকেতু প্রতিবেদক, মান্দা : ‘মুজিববর্ষের প্রতিশ্রæতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
উপজেলা পরিষদের সভাকক্ষে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আছফানুল আরেফিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব, মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান প্রমুখ।
শেষে পরিষদ চত্বরে মান্দা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আবুল কাসেম দেওয়ানের নেতৃত্বে অগ্নিকান্ড বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়।


