ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দেওয়ান ওয়ালি হোসেন পিন্টু বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেছেন।
কর্মি-সমর্থকদের নিয়ে বুধবার দুপুর থেকে ইউনিয়নের কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ প্রসঙ্গে দেওয়ান ওয়ালি হোসেন পিন্টু বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার। এ লক্ষ্যে কর্মি-সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন পুজামÐপ পরিদর্শন করছি।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিগ্নে ও উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয় সেই লক্ষ্যে মণ্ডপে মণ্ডপে গিয়ে কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময়সহ খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, নওগাঁর মান্দায় এবারে ১২২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।


