ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মৎস্যজীবী লীগের সাথে কেন্দ্রীয় মৎস্যজীবী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন, এম. রানাউল করিম( রানা মন্ডল) আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্যজীবী লীগ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদস্য সচিব বরজহান আলী।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন, মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
বিশেষ বক্তা ছিলেন, কেন্দ্রীয় কার্যানিরবাহী কমিটির সহ সম্পাদক মোখলেসুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য সামিল উদ্দিন আহাম্মেদ শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগ সদস্য ফাইজার রহমান কনক প্রমুখ।


