ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে পূজামণ্ডপে হামলার প্রতিবাদে মানববন্ধন নওগাঁ শহরের লিটন ব্রিজ ভাস্কর্যের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
নওগাঁর আহ্বায়ক জয়নুল আবেদীন মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব, সদর উপজেলার ছাত্র ফ্রন্টের সভাপতি মিজানুর রহমান মিজান, রহমান রায়হান, সদর সিপিবি সদরের সাধারণ সম্পাদক আলিমুর রেজা রানা, প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পুজামন্ডবে কোরআন শরিফ এর বিষয় ক্ষতিয়ে দেখে এসব কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।


