IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> সবুজ আপেলের স্বাস্থ্য উপকারিতা

সবুজ আপেলের স্বাস্থ্য উপকারিতা

ধূমকেতু নিউজ ডেস্ক : আপেল উপকারিতার কথা কমবেশি সবারই জানা।তবে সবুজ আপেলের উপকারিতা সম্পর্কে জানা আছে কি আপনার? প্রায় সব ধরনেরই পুষ্টি উপাদান রয়েছে এই আপেলে। এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষজ্ঞদের মতে, লাল আপেলের তুলনায় সবুজ আপেলে আছে বেশি ভিটামিন, প্রোটিন, খনিজসহ আরও নানা উপকারী উপাদান।

চলুন জেনে নেই সবুজ আপেলের উপকারিতা সম্পর্কে-

রোগ নিরাময়ে সহায়তা করে

যেকোনো ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে এই ফল। এতে আছে খনিজ, প্রোটিন, ভিটামিন এবং ফাইবারের মতো নানা ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এগুলো উচ্চ-রক্তচাপ কমায়, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করে, হজমের সমস্যা কমায় এবং সেইসঙ্গে ক্ষুধা বাড়াতেও সাহায্য করে।

হাড় মজবুত করে

সবুজ আপেল খেলে তা হাড় এবং দাঁত ভালো রাখতে কাজ করে। এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের জন্য গুরুত্বপূর্ণ। অস্টিওপোরোসিস নিরাময় করার জন্য এই দুই উপাদান প্রয়োজনীয়। অস্টিওপোরোসিস হলে তা হাড়কে দুর্বল করে, ফলে হাড় সহজেই ভেঙে যায়।

ত্বক সুন্দর রাখে

যারা সুন্দর ও নিখুঁত ত্বক পেতে চাইছেন তাদের জন্য উপকারী একটি ফল হতে পারে এই সবুজ আপেল। প্রতিদিনের খাবারে সবুজ আপেল যোগ করার পাশাপাশি ত্বকের যত্নেও ব্যবহার করতে পারেন সবুজ আপেল। এটি ত্বকের রং উজ্জ্বল করে এবং ত্বকের তারুণ্য বজায় রাখে।

লিভার সুস্থ্ রাখে

লিভার ভালো রাখতে নিয়মিত সবুজ আপেল খাবেন। কারণ এই আপেলের রস শরীরের ভেতর থেকে দূষিত পদার্থ ও ক্ষতিকর উপাদান ‍দূর করে। সেইসঙ্গে এর অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরে ডিটক্সিফাইং এনজাইমগুলোর কার্যকারিতা বাড়ায়। এটি ফ্রি-রেডিক্যালের ক্ষতি থেকে লিভারকে রক্ষা করে। এটি লিভার পরিষ্কার করার পাশাপাশি আপনাকে মুক্ত রাখবে কোষ্ঠকাঠিন্য থেকেও।

ফুসফুসের কার্যকারিতা বজায় রাখে

ফুসফুসের কার্যকারিতা বজায় রাখতে কাজ করে সবুজ আপেল। হাঁপানি রোগীরা প্রতিদিন সবুজ আপেল খেলে উপকার পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন একটি করে সবুজ আপেলে খেলে বা এর রস পান করলে হাঁপানির ঝুঁকি কমে প্রায় ২৩ শতাংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031