ধূমকেতু প্রতিবেদক, পোরশা : “আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার উপজেলা চত্বরে একটি র্যালি ও র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারন দপ্তর ও খাদ্য বিভাগের আয়োজনে সভায় নেতৃত্ব দেন, ইউএনও নাজমুল হামিদ রেজা।
এসময় উপস্থিত ছিলেন, কৃষিস¤প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম, জনস্বস্থ্য কর্মকর্তা মিলন কুমার, নিতপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম শাহ্, উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল হাই, সরাইগাছি খাদ্য ওসিএলএসডি আবু তোরাব, কৃষি ও খাদ্য দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।


