IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> রাণীনগরে ৪৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রাণীনগরে ৪৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৪৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৪ জন সংরক্ষিত আসনে ৯১জন ও সাধারণ সদস্য পদে ২৮৫ জন প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন রবিবার বিকেল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, একডালা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহজাহান আলী, ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির আতাউর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান, রুহুল আমিন, মজিবর রহমান, আব্দুল মজিদ আকন্দ, মোস্তাফিজুর রহমান বাবু ও শাহিনুর মন্ডল শাহি। এবং সংরক্ষিত আসনে মোট ১২জন জন এবং সাধারণ সদস্য পদে ৩০জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন।

পারইল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরে আলম সিদ্দিকী দুলাল এবং স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান, জাহিদুর রহমান, সুজিদ চন্দ্র সাহা, আমিনুল হক, ইসাহাক সরদার ও গৌতম কুমার।

এছাড়া সংরক্ষিত আসনে ১০জন এবং সাধারণ সদস্য পদে ৩০জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। কালীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সুবাস চন্দ্র সরকার, জাতীয় পার্টির আয়েত আলী, ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির আব্দুল ওয়াহেদ এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওহাব চাঁন, সিরাজুল ইসলাম বাবলু মন্ডল, গোলাম মোস্তাফিজুর রহমান ও আহম্মেদ মহিউল চৌধুরী। এছাড়া সংরক্ষিত আসনে ১০জন এবং সাধারণ সদস্য পদে ৪০জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন।

বড়গাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন মাস্টার, ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির মাহাবুর আলম এবং স্বতন্ত্র প্রার্থী মহসিন মল্লিক ও রাজু প্রামানিক। এছাড়া সংরক্ষিত আসনে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। খট্রেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চন্দনা সারমিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির হাবিবুল্লা টুটুল এবং স্বতন্ত্র প্রার্থী ফরহান মন্ডল ও নজমুল হক।

এছাড়া সংরক্ষিত আসনে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৮জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। কাশিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলমগীর হোসেন, ইসলামি আন্দোলন পার্টির আব্দুল আজিজ শেখ এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল গফুর, মকলেছুর রহমান বাবু,শেখ শাহিনুর ইসলাম ও আব্দুল মান্নান। এছাড়া সংরক্ষিত আসনে ১৪জন এবং সাধারণ সদস্য পদে ৪০জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন।

গোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেক, জাতীয় পার্টির সেলিম আক্তার টিটু, ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির আব্দুল মালেক এবং স্বতন্ত্র প্রার্থী হাসান আলী, মশিউর রহমান, আব্দুল আরিফ রাঙ্গা, আব্দুল কুদ্দুছ শেখ, দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান ও আবু শায়েম।

এছাড়া সংরক্ষিত আসনে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। মিরাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিয়াউর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির জাহাঙ্গীর আলম এবং স্বতন্ত্র প্রার্থী মোফাজ্জল হোসেন, ফখরুল হাসান, রফিকুল ইসলাম, ইয়াকুব আলী ও শামছুর রহমান। এছাড়া সংরক্ষিত আসনে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম জানান,২য় ধাপে ইউপি নির্বাচনে ঘোষিত তফশীল অনুযায়ী ১৭ অক্টোবর মনোনয়ন উত্তোলন ও জমার শেষ তারিখ ছিল। আগামী ২০ অক্টোবর যাচাই-বাছাই, ২১-২৩ অক্টোবর আফিল এবং ২৪ ও ২৫ অক্টোবর আফিল নিস্পত্তি, ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ২৭ অক্টোবর প্রতিক বরাদ্দ এবং ১১ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র কাশিমপুর ইউরিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31