IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বদলগাছীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪জন গুরুতর আহত হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) রাত অনুমানীক সাড়ে ৮টায় বদলগাছী-নওগাঁর প্রধান সড়কের কোমারপুর নামক মোড়ে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে বদলগাছী দিকে আসছিলেন এসময় বিপরীত দিক থেকে আসা নওগাঁ গামী একটি গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাক কোমারপুর মোড়ে পৌঁছালে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে যাত্রীবাহী সিএনজিটি দুমরে মুচড়ে য়ায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহতের মধ্যে বদলগাছী উপজেলা পাহাড়পুর ইউপির চাকলা গ্রামের লুৎফর রহমানের ছেলে ফেরদৌস হোসেন ধলু (৩২) এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মধ্যেই আহত ফেরদৌস হোসেন ধুলুর মৃত্যু হয়।

আহতরা হলেন, বদলগাছী উপজেলার কোলা ইউপির কেশাইল গ্রামের কফিল উদ্দিনের ছেলে এমদাদুল হক (৩৪), মৃত তফিজ উদ্দিনের ছেলে আক্কাস আলী (৪০), বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির পারিচা গ্রামের আজিজুর রহমানের ছেলে পারিশ হোসেন (৪২), চক আধাইপুর গ্রামের মজির উদ্দিন এর ছেলে ছবদুল ইসলাম (৪৫)। বদলগাছী খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও সিএনজিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রায়হান বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আশা হয়েছে ও ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31