ধূমকেতু প্রতিবেদক, পোরশা : “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আতœবিশ্বাস” শ্লোগানের আলোকে শেখ রাসেলের ৫৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ইউএনও নাজমুল হামিদ রেজা।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

এর পূর্বে উপজেলা পরিষদের পক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। অপরদিকে শেখ রাসেলের ৫৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে নিতপুর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম।
নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এনামুল হক সহ নেতৃবৃন্দ।
এর আগে নেতৃবৃন্দ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।


