ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বেসরকারী সংস্থা রিকের উদ্যোগে দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বিশেষ দিনে ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলা প্রশাসন ও সুধী মহল।
সোমবার (১৮ অক্টোবর) দুপুর ২ টায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর জোনের জয়পুরহাট এরিয়াধীন ধামইরহাট শাখায় শাখা ব্যবস্থাপক শাহ মশিউর রহমান তত্বাবধানে ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুঃস্থ, দরিদ্র ও এতিম ৩০ জনের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা সহকারি সমাজসেবা অফিসার এ.টি.এম ফসিউল আলম, ধামইরহাট উপজেলা এনজিও সমন্বয়ক মকবুল হোসেন, জগদল আদিবাসী স্কুল ও কলেজের সিনিয়র প্রভাষক আবুল বয়ান, প্রভাষক মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, মাওলানা হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।


