ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম জানান, পিপুলবাড়িয়া মাঠে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে অজ্ঞাত ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


