ধূমকেতু প্রতিবেদক, নাটোর : সর্বকালের শ্রেষ্ট বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন, শেখ রাসেল দিবস উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), নাটোর এরিয়ার নাটোর সদর শাখার উদ্যেগে হাফরাস্তা কার্যালয়ে, আলোচনা সভা, দোয়া মাহফিলে দুস্থ দরিদ্র ও এতিমদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কাযালয় নাটোর শাহাদৎ হোসেন।
সভাপতিত্ব করেন, মনিরুজ্জামান এরিয়া ম্যানেজার নাটোর এরিয়া।
বিশেষ অতিথি ছিলেন, আইয়ুব হোসেন শাখা ব্যবস্থাপক নাটোর সদর শাখা, আব্দুন নুর শাখা হিসাবরক্ষণ কমকর্তা নাটোর সদর শাখা।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর পৌরসভার ৭ নং ওয়ার্ডের প্রাক্তন কমিশনার শফিকুল ইসলাম, আব্দুল জলিল প্রভাষক অবসরপ্রাপ্ত এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নাটোর সদর শাখার অন্যান্য কর্মকর্তাগণ।


