ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : নানা কর্মসূচীর মধ্য দিয়ে চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সোমাবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির পালন করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিল মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা অডিটোরিয়ামে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে জাতীয় অনুষ্ঠান সম্প্রচারসহ আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকার, গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর রহমান, আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিমা খাতুন ইলা, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুসফিকুর রহমান প্রমূখ।


