IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> টপ নিউজ >> খেলা >> নিউজিল্যান্ড দলে যোগ দিলেন স্টিফেন ফ্লেমিং

নিউজিল্যান্ড দলে যোগ দিলেন স্টিফেন ফ্লেমিং


ধূমকেতু নিউজ ডেস্ক : সদ্য শেষ হওয়া আইপিএলে চেন্নাই সুপার কিংসের কোচ হিসেবে এখনও দুবাইয়ে অবস্থান করছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। দেশে ফেরার আগে কিছুদিনের জন্য হাতে সময় পাচ্ছেন ফ্লেমিং। তাই এই সময়টাতে বিশ্বকাপের জন্য দুবাইয়ে থাকা নিউজিল্যান্ড দলকে সাহায্য করবেন তিনি।

বিশ্বকাপের মূল পর্বে খেলার আগে দু’টি প্রস্তুতি মূলক ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এই দু’ম্যাচের সময় দলের সঙ্গে থাকবেন ফ্লেমিং। পাঁচ দিন দলকে বিভিন্ন উপদেশ দিয়ে সহায়তা করবেন তিনি।

কিউদের প্রধান কোচ গ্যারি স্টিড, ব্যাটিং কোচ লুক রঞ্চি, বোলিং কোচ শেন জার্গেনসন ও শেন বন্ডের সঙ্গে কাজ করবেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে কোচ হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন ফ্লেমিং। ২০০৯ সাল থেকে চেন্নাইয়ের কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ বছরের আইপিএলেও শিরোপা জিতেছে চেন্নাই।

নিউজিল্যান্ড দলের সাথে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল চেন্নাই ও মেলবোর্ন স্টারসের কোচ ফ্লেমিং।

২০০৮ সালে ক্রিকেটকে বিদায় দেয়া ফ্লেমিং বলেন, আমার ম্যানেজড আইসোলেশন কোয়ারেন্টিনের (এমআইকিউ) আগে কিছু সময় আছে। বিশ্বকাপের আগে আমি পাঁচদিন কাজ করবো এবং দুবাই-আরব আমিরাতের পরিস্থিতি নিয়ে কথা বলবো। দলের সঙ্গে কাজ করার এটা দারুণ সুযোগ। অভিজ্ঞতা ভাগাভাগি করা, ক্যাম্পে আসা এবং আমি যাদের ভক্ত সেই সব খেলোয়াড়দের নিয়েও কথা হয়েছে। এই সুযোগ পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31