IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

মান্দায় হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

টাকা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জাবেদ আলীসহ ওই দপ্তরের কয়েক কর্মকর্তার বিরুদ্ধে। সহকারী শিক্ষকদের গ্রেড বাস্তবায়ন, ¯িøপ ফান্ডের টাকা উত্তোলন, বকেয়া বেতন প্রাপ্তিসহ বিভিন্ন পাওনাদি পাওয়ার ক্ষেত্রে নানা অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তাঁরা। সরকারি দপ্তরের বিল-ভাউচার পাস করতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষকদের অভিযোগ, ঘুষ ছাড়া কোনো কাজই করেন না উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ তাঁর দপ্তরের লোকজন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিতে হিসাব মহানিয়ন্ত্রক বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষকরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উন্নীতস্কেল (১৩ তম গ্রেড) বাস্তবায়নের জন্য ৫০টি চাকরি বহি হিসাবরক্ষণ দপ্তরে প্রেরণ করে উপজেলা শিক্ষা অফিস। কিন্তু বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে সেগুলো আবার ফেরত পাঠানো হয় শিক্ষা অফিসে।

নিরুপায় হয়ে শিক্ষকরা সরাসরি যোগাযোগ করেন হিসাবরক্ষণ কর্মকর্তা জাবেদ আলীসহ অডিটর সাইফুল ইসলাম কাজী ও জুনিয়র অডিটর শহিদুল ইসলামের সঙ্গে। পরে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ১০০০ টাকা করে নিয়ে গ্রেড বাস্তবায়নের কাজ করে দেয় হিসাবরক্ষণ অফিস।

এছাড়া স্লিপ ফান্ড, রুটিন মেইনটেন্যান্স, ওয়াশ ব্লকসহ সরকারি বিভিন্ন বরাদ্দের টাকা প্রাপ্তির ক্ষেত্রেও হয়নারীর শিকার হন শিক্ষকরা। ভাউচারসহ কাগজপত্রে বিভিন্ন ক্রটি ধরে দিনের পর দিন ঘোরানো হয়। অথচ ১ লাখ ৩০ হাজার টাকা ঘুষ দেওয়ার পর ওইসব কাগজপত্রে বিল পাশ করে দেন হিসাবরক্ষণ দপ্তরের ওইসব কর্মকর্তারা। সম্প্রতি সরকারি একটি দপ্তরের বিল-ভাউচার পাস করতেও ৪ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে ওইসব কর্মকর্তাদের বিরুদ্ধে।

সংশ্লিস্ট সূত্র জানায়, উপজেলার ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষকের কাছ থেকে গ্রেড বাস্তবায়ন কাজের জন্য অন্তত ৮ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন হিসাবরক্ষণ কর্মকর্তা জাবেদ আলীসহ তাঁর দপ্তরের লোকজন। এছাড়া স্কেলপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া টাকা প্রাপ্তির ক্ষেত্রে প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে নিয়েছেন ওইসব কর্মকর্তারা।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদসহ সমিতির একাধিক নেতা বলেন, উপজেলা হিসাবরক্ষণ অফিস ঘুষ-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ঘুষ ছাড়া এ দপ্তরে কোন কাজই হয় না। শিক্ষকরা দিনের পর দিন হয়রানীর শিকার হন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম রফিকুল ইসলাম বলেন, তাঁর দপ্তর থেকে শিক্ষকদের ৫০টি সার্ভিসবুক হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছিল। কিন্তু লোকবল সংকট ও বিভিন্ন কাজের কথা বলে সেগুলো আবার ফেরত পাঠানো হয়। পরবর্তীতে কাজটি করে দিয়েছেন তাঁরা। যেহেতু দপ্তরটি আমার নয়, তাই শিক্ষকরা এ কাজে ঘুষ দিয়েছেন কি-না সেটি আমি বলতে পারছি না।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জাবেদ আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষকরা অযথাই আমার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন। আমি ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত নই।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ধরণের ঘটনা ঘটে থাকলে তা দুঃখজনক। শিক্ষকরা যেহেতু সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন তাঁরাই বিষয়টি তদন্ত করবেন। আমিও খোঁজখবর নেব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31