IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> শিক্ষা >> ১৯ মাস পর স্বশরীরে ক্লাসে রাবি শিক্ষার্থীরা

১৯ মাস পর স্বশরীরে ক্লাসে রাবি শিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, রাবি : মহামারি করোনার কারণে ১৯ মাস বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বশরীরে ক্লাস শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় বিভিন্ন বিভাগে সশরীরে পাঠদান শুরু হয়। শিক্ষার্থীদের ক্লাসে বরণ করে নিয়েছে বিভাগ ও ইনস্টিটিউটগুলো।

এতদিন অনলাইনে ক্লাস চললেও এখন থেকে সশরীরে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া গত ১৭ অক্টোবর শিক্ষার্থীদের জন্য সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে ও মানসম্মত পরিচালনা পদ্ধতি সামনে রেখে নিয়মিত ক্লাস পরিচালিত হবে।

এ বিষয়ে প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক একরামুল হামিদ বলেন, আমার অনুষদের প্রায় সকল বর্ষেই পরীক্ষা চলছে। তাই আমাদের মূল লক্ষ্য থাকবে শিক্ষার্থীরা ক্লাসে আসলেই তাদের প্র্যাকটিকাল (ব্যবহারিক) পরীক্ষাগুলো নেওয়ার। কারণ আমাদের দুইটা সেমিস্টারের ক্লাস নেওয়া আছে। তাই যতোটা সম্ভব প্র্যাকটিকালগুলো নিয়ে রাখতে হবে। যাতে করে আবার করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে যেন প্র্যাকটিকালের জন্য পরীক্ষা পিছিয়ে না থাকে।

তিনি আরও বলেন, এই অনুষদের প্রত্যেকটি বিভাগে মাস্ক এবং স্যানিটাইজার পাঠানো হয়েছে। যাতে ক্লাসে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত থাকে।

আর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফখরুল ইসলাম বলেন, গত দেড় মাস ধরে আমার অনুষদের বিভিন্ন বিভাগে পরীক্ষা চলছে। তাই সব কক্ষ খোলা এবং পরিষ্কার রয়েছে। এতে শিক্ষার্থীরা আসার পরই ক্লাস করার পরিবেশ পাবে৷ তবে প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। আর ক্লাসরুমে হ্যান্ড স্যানিটাইজার থাকবে যার প্রয়োজন সে ব্যবহার করবে।

এদিকে, দীর্ঘদিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা। আয়েশা আক্তার মিতু নামের বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জানান, ভালোই লাগতেছে, অনেক দিন পরে সবাই স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে ফিরে । দীর্ঘ অনিশ্চয়তার পরে ক্লাসে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস নিলাম।

অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ বলেন, দেড় বছরেরও বেশি সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা দীর্ঘ সেশনজটের মুখে পড়েছে। হল খোলার পর ক্লাস পরীক্ষা শুরু হওয়া আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা দীর্ঘ সেশনজটের কবল থেকে রক্ষা পাব হয়তো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31