IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> নিজেই তৈরি করুন শিক কাবাব

নিজেই তৈরি করুন শিক কাবাব

ধূমকেতু নিউজ ডেস্ক : জনপ্রিয় খাবারের মধ্যে শিক কাবাব অন্যতম একটি খাবার। শিক কাবাব খেতে কে না পছন্দ করে! অনেকেরই আবার প্রিয় খাবারের মধ্যে একটি। তবে কাবাব নানা ধরনের হয়ে থাকে। একেক কাবাবের একেক স্বাদ। এবং সেগুলো তৈরির পদ্ধতিও ভিন্ন। কিন্তু কাবাবপ্রেমীদের কাছে প্রিয় একটি নাম হলো শিক কাবাব।

চলুন জেনে নেওয়া যাক শিক কাবাব তৈরির রেসিপি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরন-

হাড়-চর্বি ছাড়া মাংস- ১০০০ গ্রাম

আদা-রসুন বাটা- ২ টেবিল চামচ

লাল মরিচ গুঁড়া- ২ চা চামচ

জয়ফল জয়ত্রী বাটা- আধা চা চামচ

গরম মসলা গুঁড়া- ২ চা চামচ

গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ

কাবাব মশলা- ১ চা চামচ

পেঁপে বাটা- ২ টেবিল চামচ

টকদই- ৩ টেবিল চামচ

ভিনেগার- ২ চা চামচ

ধনিয়া গুঁড়া- ২ চা চামচ

জিরা গুঁড়া টালা- ২ চা চামচ

বেসন- ২ টেবিল চামচ

শিক- ৭-৮টি।

সরিষার তেল- ৬ টেবিল চামচ

ঘি- ৩ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

প্রস্তুত পদ্ধতি-

প্রথমেই মাংসগুলো পাতলা লম্বা স্লাইস করে নিন। এরপর একটি পাত্রে মাংস, টকদই, লবণসহ সব উপকরণ ভালো করে মিশিয়ে ম্যারিনেট করুন ঘণ্টা দুয়েক। এরপর ম্যারিনেট করা মাংস শিকে জমাট করে গেঁথে রাখুন। কাবাব তৈরির বক্সে কাঠ-কয়লার আগুনে শিকগুলো বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে থাকুন, মাঝে মাঝে ম্যারিনেট করা মসলা ব্রাশ করুন। মাংস ঝলসে এলে ঘি ব্রাশ করে আস্তে করে খুলে প্লেটে রেখে গরম গরম পরিবেশন করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ