IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> শিবগঞ্জে ঘোষলাদহ বিলে ডাকাতের হামলায় নিহত ১

শিবগঞ্জে ঘোষলাদহ বিলে ডাকাতের হামলায় নিহত ১

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতের হামলায় জিয়ারুল ইসলাম (৪০) নামে এক পেয়ারা বিক্রেতা নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি দহাপাড়ার মো.গিয়াস উদ্দীনের ছেলে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনা ঘটলেও জিয়ারুল ইসলাম মারা যান রাত দুইটার দিকে।

দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ইউপি সদস্য আবদুর রাকিব জানান, ব্যাটারি চালিত অটো যোগে প্রতিদিনের ন্যয়শিবগঞ্জে থেকে জিয়ারুল ইসলামসহ আরও ৫/৬জন পেয়ারা বিক্রি করে বাড়ি যাচ্ছিল। তাঁরা কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কের ঘোষলাদহ বিলে পৌঁছলে ডাকাতের কবলে পড়ে। এসময় সবাই পালিয়ে গেলেও পালাতে পারেনি জিয়ারুল ইসলাম। তাঁকে হাঁসুয়া দিয়ে কয়েকটি আঘাত করে ডাকাতরা। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

তিনি জানান, বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান,ডাকাতের হামলায় একজন নিহত হয়েছে। লাশ রামেকে আছে। ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে। তিনি আরও বলেন,ঘটনার পর থেকে পুলিশের একাধীক টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তততি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31