IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> পোকা দমনে দলীয় সভা ও প্রচারপত্র বিতরণ

পোকা দমনে দলীয় সভা ও প্রচারপত্র বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘি উপজেলায় রোপা আমন ধানের অল্প কিছু জমিতে মাজরা পোকার আক্রমন দেখা দিলে উপজেলা কৃষি অফিসে পোকা দমনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ধানের শীষ বের হবার আগে কিংবা শীষ বের হবার পরে কারেন্ট পোকা হিসেবে পরিচিত এ পোকার আক্রমণে ধানের বড় ধরণের ক্ষতি করতে পারে না বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন। কারেন্ট পোকার আক্রমণ থেকে রোপা আমন ধান রক্ষা করতে কি কি নিয়ম পালন করতে হবে সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়েছে।

আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে এবার ১২ হাজার ৩ শত হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে ফসল রক্ষায় কৃষকদের নিয়ে মাঠ পর্যায়ে নিয়মিত আলোক ফাঁদ, দলীয় সভা ও প্রচারপত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ফলে এখন পর্যন্ত রোপা আমন ক্ষেতে তেমন কোন রোগ বালাই ও পোকা মাকরের আক্রমন নেই বললেই চলে। ফলে কৃষকরা কাঙ্কিত ফসলের চেয়ে অধিক ফসল ঘরে তুলতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের কৃষক আব্দুল হাই সিদ্দিক বলেন, আমাদের রক্তদহ বিল এলাকায় আগাম জাতের রোপা আমন ধানে পাকতে শুরু করেছে।

এছাড়া বেশির ভাগ জমিতে শীষ বের হচ্ছে। রোপা আমন ধানে বাদামী গাছ ফড়িং বা কারেন্ট পোকা সামান্য লক্ষ্য করা গেছে। তবে কৃষি বিভাগের লোকজনের যথাযর্থ উদ্যোগ কারণে পোকার আক্রমণ থেকে ধান রক্ষা পেয়েছে।

আদমদীঘি সদর ইউনিয়নের করজবাড়ি গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, কৃষি অফিসের সার্বিক সহযোগিতা ও পরামর্শে গতবারের চেয়ে এবার রোপা আমন ধানের ভালো ফলন হয়েছে। অল্প কিছু দিন পরই ধান কাটা শুরু করা যাবে। এখন পর্যন্ত ধানের কোনো ক্ষতি হয়নি। এ বছর সার ও বীজের কোনো সংকট দেখা দেয়নি। যার কারণে ফসলের চেহারাও অনেক সুন্দর হয়েছে।

আদমদীঘি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ধান, চালের দাম বৃদ্ধির কারনে শস্য ভান্ডার বলে খ্যাত আদমদীঘি উপজেলার কৃষকেরা নিজ আগ্রহে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধানের চাষ করেছেন।

উপজেলার মুরইল ও নশরতপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল মাসুদ বলেন, মাঠ পর্যায়ের চাষিদের কাছ থেকে ধানে পোকার আক্রমণের খবর শোনার সঙ্গে সঙ্গে পোকা দমনে কয়েকটি এলাকার ধান ক্ষেত পরিদর্শন করে ওই এলাকার কৃষকদের সঙ্গে কথা বলেছি এবং প্রচারপত্র বিতরন করেছি। কৃষকদের সঙ্গে পরামর্শ করে যে সব জমিতে পোকা লেগেছিল তা ওষুধ প্রয়োগ করে আক্রান্ত জমি পোকার আক্রমণ থেকে রক্ষা পেয়েছে।

আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী জানান, উপজেলা কৃষি অফিসের মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সময় মত পরামর্শ দেয়ায় রোপা আমন ক্ষেতে সামান্য পোকার আক্রমন দেখা দিলেও ফসলের তেমন কোন ক্ষতি হয়নি। তাছাড়া আমন ক্ষেতের পোকা দমনে পাচিং পদ্ধতিতেই কারণে ক্ষতিকর পোকার আক্রমন থেকে রোপা আমন ক্ষেত রক্ষায় এ পদ্ধতি ব্যবহার করে কৃষকেরা ব্যাপক সুফল পেয়েছে। ফলে এবারও ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31