ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় দিন ব্যাপী গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি কার্যালয়ের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেন রাজশাহী কৃষি স¤প্রসারণ অধিদপ্তর।
বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতানের সভাপতিত্বে আয়োজিত এ প্রশিক্ষন কর্মশালায় কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পরিচালক উত্তম কুমার কবিরাজ। (উদ্যান) উপপরিচালকের কার্যালয়, খামারবাড়ি, রাজশাহী।
তিনি গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের গুরুত্ব, গ্রীষ্মকালীন পেঁয়াজের উন্নত জাত পরিচিতি এবং বৈশিষ্ঠ সমুহসহ গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের কলাকৌশল ও বালাই নাশক ব্যবস্থাপনা বিষয় তুলে ধরে কি ভাবে অসমায়ে পেঁয়াজ চাষাবাদ করে দেশে পেঁয়াজের ঘার্তি পূরণ করা যায় সে বিষয়ে গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন।
উত্তম কুমার বলেন, কৃষি সমৃদ্ধির দিক থেকে পূর্বের যে কোন সময়ের চেয়ে বাংলাদেশ এখন এগিয়ে। এর প্রধান কারণ বাংলাদেশ কৃষি স¤প্রসারণ অধিদপ্তর থেকে এখন কৃষকদের মাঝে উন্নত মানের কৃষি প্রনদনা এবং সারসহ নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। এর ফলে কৃষকরা কৃষিপন্য ফলাতে উৎসাহী হচ্ছেন।
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান এ প্রতিবেদককে বলেন, আমাদের দেশে প্রতি বছর পেঁয়াজের ঘার্তি দেখা দেয়। এ জন্য আসময়ে পেঁয়াজ চাষাবাদের জন্য কৃষকদের মাঝে বীজ এবং সার সরবরাহের পর তাদের ট্রেনিং দেয়া হচ্ছে। আমার বিশ্বাস কৃষকরা যদি একটু পরিশ্রম করে তাহলে আগামিতে এ দেশে আর পেঁয়াজের ঘার্তি দেখা দেবে না।


