IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পেরদেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সতর্কতাঅদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া ও তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবি সদ্যসরা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার পিস ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করেছে।

সোমবার রাতে পৃথক সময়ে চকপাড়া বিওপির নলডুবি ও তেলকুপি বিওপি এলাকায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, চকপাড়া বিওপির নায়েব সুবেদার জাহাংগীর আলমের নেতৃত্বে একটি টহল দল সোমবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৮৪/১-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি বাজার ব্রীজ মোড় নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় উক্ত ইয়াবাগুলো উদ্ধার করে।

যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।

অপরদিকে, তেলকুপি বিওপির নায়েব সুবেদার আনোয়ার আলীর নেতৃত্বে টহল দল রাত সোয়া ৯টার দিকে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৮০/৭-এস হতে আনুমানিক ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি মাঠ হতে পরিত্যক্ত অবস্থায় ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

তিনি আরও জানান, চোরাচালানরোধে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ