IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনাপোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুমান্দায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্নবাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশাপুঠিয়ায় রাস্তা ও কবরস্থানে উদ্বোধন করলেন নজরুল ইসলাম এমপিজর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানেরব্যারিস্টার মোশাররফ হোছাইন সিআইডি প্রধানের দায়িত্ব নিলেনইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৮বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারিশিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানেরকচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদান
Home >> রাজনীতি >> গাঙ্গুরিয়া ইউপিতে নৌকা চান প্রভাষক এনামুল

গাঙ্গুরিয়া ইউপিতে নৌকা চান প্রভাষক এনামুল

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও আওয়ামী লীগ উপজেলা কমিটির সহ দপ্তর সম্পাদক প্রভাষক এনামুল হক। নৌকা প্রতিক পাওয়ার আশায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বরাবর আবেদন করেছেন তিনি।

এছাড়া ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনমত সৃষ্টির লক্ষ্যে তিনি নিজ এলাকায় সকলের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন। প্রতিনিয়ত সর্বস্তরের জনগণের স্বার্বিক বিষয়ে খোঁজ-খবর নিতে দেখা গেছে তাকে। বিভিন্ন গ্রামে গিয়ে তিনি সকলের কাছে দোয়া, আশির্বাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।

মনোনয়ন প্রত্যাশী এনামুল জানান, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। তিনি ২০০৪ সালে গাংগুরিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ সভাপতি, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্তু উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। আর এসুবাদেই ২০২১ সালে উপজেলা আওয়ামী লীগের গঠিত কমিটিতে সহ দপ্তর সম্পাদক পদ পেয়েছেন। ফলে বাংলাদেশ আওয়ামী লীগ নির্দেশিত সকল কর্মসূচী ও সাংগঠনিক কর্মকান্ড সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। আসন্ন ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে অভিমত ব্যাক্ত করেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে, এলাকার উন্নয়ন ও সংশ্লিষ্ট ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তরের জন্য কাজ করবেন। তিনি ছাত্রলীগ থেকে উঠে আসা, উচ্চ শিক্ষিত, সত ও যোগ্য একজন তরুন বলে মনে করেন। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি তরুন ও শিক্ষিত নেতৃত্বের অগ্রাধিকার দিলে তিনি নৌকা প্রতিক নিতে মনোনয়ন পাবেন বলে আশা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ