IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> টপ নিউজ >> আজও জামিন মেলে নি আরিয়ানের

আজও জামিন মেলে নি আরিয়ানের

ধূমকেতু নিউজ ডেস্ক : মাদককাণ্ডে গ্রেপ্তার বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মামলার শুনানি আগামীকাল বুধবার (২৭ অক্টোবর) দুপুরে ফের শুরু হবে বলে জানিয়েছেন বোম্বে হাইকোর্ট টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টিভি তাদের অনলাইন সংস্করণ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) আরিয়ানের জামিনের বিরোধিতা করে এনসিবি উচ্চ আদালতকে জানায়, আরিয়ান মাদক গ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে তিনি জড়িত। এছাড়া শাহরুখ খানের ম্যানেজার মামলার সাক্ষীদের প্রভাবিত করেছেন।

জামিন শুনানিতে আরিয়ানের আইনজীবী ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল (এজিআই) মুকুল রোহাতজি বলেন, আরিয়ান খানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি এবং মেডিকেল পরীক্ষায়ও প্রমাণ হয়নি তিনি মাদক গ্রহণ করেছেন। আরবাজ মার্চেন্টের জুতা থেকে ৬ গ্রাম চরস উদ্ধার করা হয়েছে, কিন্তু মার্চেন্ট তা অস্বীকার করেছেন। তিনি আরিয়ানের বন্ধু এবং এর বাইরে তিনি কিছুই জানেন না। কেন এই ছেলে ২০ দিন ধরে জেলে?

অন্যদিকে, জ্যেষ্ঠ আইনজীবী অমিত দেশাই আদালতে আরিয়ান ও অচিতের হোয়াটসঅ্যাপ চ্যাটের কপি দাখিল করেন। বলেন, বর্তমান মামলার সঙ্গে আরিয়ানের হোয়াটসঅ্যাপ আলাপের কোনও সম্পর্ক নেই।

মামলায় প্রভাব বিস্তারে এনসিবির অভিযোগ প্রসঙ্গে আইনজীবী মুকুল রোহাতজি বলেন, এনসিবি বলেছে মামলার সাক্ষীদের ওপর প্রভাব বিস্তার করা হয়েছে এবং তাদের কাছে প্রমাণ আছে। কিন্তু আরিয়ান এমন কিছুই করেননি। আরিয়ানের পক্ষে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।

এদিকে, শাহরুখপুত্রের বিরুদ্ধে সাক্ষী দিতে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) আঞ্চলিক পরিচালক (মুম্বাই প্রধান) সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। অভিযোগ তোলেন মামলার অন্যতম সাক্ষী প্রভাকর অভিযোগ, শাহরুখপুত্রের বিরুদ্ধে সাক্ষী দিতে ২৫ কোটি রুপির অর্থ লেনদেন হয়েছে এবং এর মধ্যে ৮ কোটি রুপি পেয়েছেন সমীর ওয়াংখেড়ে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন এনসিবির এ কর্মকর্তা। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রমাণ আছে বলে দাবি করেছেন প্রভাকর।

টানা তিন বার বিশেষ এনডিপিএস আদালতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন খারিজ হওয়ার পর মুম্বাই হাইকোর্টে আজ আরিয়ানের জামিন শুনানির দিন নির্ধারিত হয়। আজও আরিয়ান খানের জামিন আবেদনের বিরোধিতা করে এনসিবি।

বোম্বে হাইকোর্টে আরিয়ানের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল (এজিআই) মুকুল রোহাতজি। তার সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবনী সতীশ মানশিন্ডে ও অমিত দেশাই।

মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31