IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> খেলা >> ‘লিটনের মতো সুযোগ পৃথিবীর কেউ পায় কি না জানি না’

‘লিটনের মতো সুযোগ পৃথিবীর কেউ পায় কি না জানি না’

’

ধূমকেতু নিউজ ডেস্ক : মিরপুরে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের দুটি সিরিজে ফ্লপ ছিলেন ওপেনার লিটন কুমার দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার ধারাবাহিকতায় ছুটছেন।

ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে সবশেষ ১২ ইনিংসে লিটনের রান ছিল ১০.৯২ গড়ে ১৩১!

বিশ্বকাপে ৫ ম্যাচে ব্যর্থতায় মোড়ানো লিটনের ইনিংসগুলো নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে।

তবু লিটন নিয়মিত একাদশে। তার দলে অন্তর্ভুক্তি নিয়ে এত সমালোচনার কোনোটাই পাত্তা দিচ্ছে না বিসিবি।

এসব পরিসংখ্যান জানিয়ে ক্রীড়াব্যক্তিত্ব গাজী আশরাফ হোসেন লিপু বিস্ময় প্রকাশ করে কলাম লিখেছেন।

গণমাধ্যমে লেখা কলামে তিনি বলেছেন, ‘লিটনের মতো এমন সুযোগ পৃথিবীর কোনো ব্যাটার পায় কিনা, জানি না। ইংল্যান্ডের ম্যাচে দুটি চারের ঝলক দেখিয়েছে সে। এর পর বাস্তবতাটা আগের মতোই দুঃখজনক। ফের কম রানে সাজঘরে লিটন।

লিপু প্রশ্ন রাখেন— একজন খেলোয়াড় এতবার ব্যর্থ হওয়ার পরও তাকে প্রথম একাদশে রাখা হয় কী করে?

তিনি বলেন, ‘এমন ব্যর্থতার পরও যদি মূল একাদশে একজন খেলোয়াড়ের জায়গা নিশ্চিত হয়, এটিই বলে দেয় দলের অবস্থাটা কী? দল তার কাছ থেকে ভালো শুরু আশা করে, তখন গোটা দলের ছবিটাই ফুটে ওঠে।’

প্রসঙ্গত এবার বিশ্বকাপের অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচে লিটন শ্রীলংকার বিপক্ষে ১৬ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ১ রান করে আউট হন। প্রথম রাউন্ডের তিন ম্যাচে তার রান যথাক্রমে ৫, ৬ ও ২৯। এর পরও সুপার টুয়েলেভে দিব্যি ওপেনার হিসেবে ঠাঁই পেলেন লিটন। লংকানদের বিপক্ষে ১৬ রান করলে অনেকেই বিষয়টি মেনে নিয়েছিলেন। কিন্তু ফিল্ডিংয়ে দুটো ক্যাচ ফেলে দিয়ে লিটন জানিয়ে দিলেন, কতটা অনমনস্ক বা স্নায়ুচাপে ভুগছেন ইদানীং।

শুধু লিপুই নন; লিটনকে একাদশে অন্তর্ভুক্তির বিষয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। বলেছিলেন— ‘লিটন দাস তো প্রস্তুতি ম্যাচ থেকেই ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে। আমি জানি না সে দলে কেন আছে?’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31