IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> সংসদ ভবনের বাগমারা আ.লীগের কার্যকরী কমিটির সভা

সংসদ ভবনের বাগমারা আ.লীগের কার্যকরী কমিটির সভা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : শনিবার মহান জাতীয় সংসদ ভবনের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত হলো বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ সভা। উক্ত সভায় যোগদান করতে ট্রেন যোগে রাজশাহী থেকে ঢাকায় পৌঁছান উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংসদের মেম্বার্স ক্লাবে সভা শুরুর আগেই সকাল ১০ টায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরের বাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্য, দলীয় চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, অংগ সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ ভবনের মেম্বার্স ক্লাবে প্রথম বারের মতো বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ সভাকে কেন্দ্র করে দলীয় নেতৃবৃন্দের মাঝে বিরাজ করেছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

মহান জাতীয় সংসদ ভবনের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় কার্যকরী কমিটির বিশেষ এই মাসিক সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদরে চীফ হুইফ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, পুঠিয়া-দূর্গাপুর আসনের এমপি ডা: মনসুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, এনাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, বাগমারা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা লীগের সভাপতি কোহিনুর বেগম প্রমূখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত বিশেষ এই সভা দলে যোগ করেছে ভিন্নমাত্রা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31