ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পাবনা-২ আসনের কৃতি সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন সহ সকল কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সুজানগরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সুজানগর ছাত্রদল ও যুবদলের ব্যানারে রোববার বিকালে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভবানীপুর বিদ্যালয় মাঠ চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক শফিক বিশ্বাস, পাবনা জেলা ছাত্রদলের সহ সভাপতি জাহিদ হাসান বিশ্বাস, আব্দুল মজিদ শেখ, সুজানগর এন এ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব হোসেন তুষার, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাবু খান, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সদস্য সৌরভ, ছাত্রনেতা কুতুব, সাব্বির, রকি, আতিক ও শফি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করে।
মিছির শেষে অনুষ্ঠিত পথ সভায় বক্তরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সহ দলীয় সকল কেন্দ্রীয় নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান সরকারের নিকট। মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


