IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পন্য হিসেবে স্বীকৃতির দাবী

চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পন্য হিসেবে স্বীকৃতির দাবী

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : রাজশাহী নয় ,চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পন্য হিসেবে স্বীকৃতি,আমে ব্যবহৃত ব্যাগ কৃষিপন্য হিসেবে ঘোষনা ও ট্যাক্স মওকুফ, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের ওজন ৪৬ কেজির নীচে নির্ধারণের দাবীতে ম্যাংগো ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সকাল ১১ টায় শিবগঞ্জ সরকারী মডেল হাইস্কুল গেট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ম্যাংগো ফাউন্ডেশনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সদস্য সচিব ও সাংবাদিক আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ কৃষিপন্য উৎপাদন ও সরবরাহ সমিতির সাধারণ সম্পাদক মুনজের আলম ও ছত্রাজিতপুর আলাবক্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ আতাউর রহমান মানববন্ধনে বক্তব্য রাখেন।

বক্তারা রাজশাহী নয় ,চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পন্য হিসেবে স্বীকৃতি, আমে ব্যবহৃত ব্যাগ কৃষিপন্য হিসেবে ঘোষনা ও ট্যাক্স মওকুফ, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের ওজন ৪৬ কেজির নীচে নির্ধারণের দাবী জানান।

ফজলি আম জিআই পন্য হিসেবে স্বীকৃতির দ্বারে এবং শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেড মার্ক বিভাগ তাদের ১০ নম্বর জার্নালে রাজশাহীর ফজলি হিসেবে স্বীকৃতির দেয়ার জন্য কাজ করছে।

কিন্তু প্রকৃতভাবে রাজশাহীর চেয়ে ইতিহাস, উৎপাদনের পরিমান ও নানান দিক দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম এগিয়ে রয়েছে বহুকাল থেকে। সবদিক দিয়েই রাজশাহী নয় চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পন্য হিসেবে স্বীকৃতির জন্য অগ্রগন্য। তাই সবদিক দিয়ে রাজশাহী বাদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পন্য হিসেবে স্বীকৃতি জন্য মানববন্ধনেপূনঃবিবেচনার দাবী জানান আমচাষী, আমসংগঠনের নেতৃবৃন্দ,সাবেক সচিব ও জনপ্রতিনিধিরা।

চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমই সেরা রাজশাহীর ফজলি বাদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই স্বীকৃতি, উৎপাদনে বেশী, স্বাদে ও ঐতিহ্যে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমই সেরা, ফজলির উৎপত্তি মালদাহ ও চাঁপাইনবাবগঞ্জ,ফলের রাজা আম- আর, আমের রাজা ফজলি, ল্যাংড়া ও ক্ষিরসাপাতী, আমের ব্যাগ কৃষিপন্য হিসেবে স্বীকৃতি ও ট্যাক্স মওকুফ আম মৌসুমে ফল আমদানী বন্ধ, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের ওজন ৪৬ কেজির নীচে নির্ধারণ করা লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে মানববন্ধনে সবশ্রেনী পেশার মানুষ অংশ নেন।

জেলা প্রশাসক বরাবর ম্যাংগ ফাউন্ডেশনের পক্ষ থেকে আবেদন করা হয় বলেও জানান ম্যাংগো ফাউন্ডেশনের নেতারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31