IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রার্থীসহ আহত ৮

রাণীনগরে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রার্থীসহ আহত ৮

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আজাদুল ইসলাম (৪১) নামে এক প্রার্থীসহ উভয় পক্ষের ৮জন আহত হয়েছে। আহতদের নওগাঁ ও আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার পারইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কামতা গ্রামে।

আহত প্রার্থী আজাদুল ইসলাম জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পারইল ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে মেম্বার (সাধারণ সদস্য) পদে ফুটবল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার বিকেলে আমরা কর্মী-সমর্থক নিয়ে পুরো ওয়ার্ডে একটি মিছিল বের করি। তিনি দাবি করে বলেন, মিছিল শেষে রাত অনুমান সাড়ে ৯টায় কামতা গ্রামে মসজিদের সামনে পৌঁছলে প্রতিদ্বন্দ্বি মোরগ প্রতিকের মেম্বার প্রার্থী মিজানুর রহমান ও তার সমর্থকরা হামলা চালায়। এতে প্রার্থী আজাদুল এবং তার সমর্থক কামতা গ্রামের জসিম উদ্দীনের ছেলে ইয়াছিন আলী (৫২), মিজানুর রহমানের ছেলে ইয়াদুল (২৩), রফিকুলের ছেলে সাফি (২৪) ও আহসান আলীর ছেলে জামিল হোসেন (৩৫) আহত হয়। আহতদের রাতেই নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিজানুর রহমান জানান,আমার কর্মী সমর্থকরাও মিছিল শেষ করলে আজাদুল ও তার লোকজন আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করেছে। এতে কামতা গ্রামের আবেদ আলীর ছেলে আমার কর্মী-সমর্থক ইয়াছিন (৫৫), খলিলুরের ছেলে মোহাম্মদ আলী (৫২) ও আক্কাছ আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৬০) আহত হয়েছে। আহতদের রাতেই আদমদীঘি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসা নিয়ে বাড়ীতে এসেছে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এঘটনায় এক পক্ষের নিকট থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31