IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ধারণক্ষমতার অধিক বন্দী রয়েছে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে

ধারণক্ষমতার অধিক বন্দী রয়েছে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ কারাগারে ধারণক্ষমতার সাতগুন বন্দী রয়েছে। সেখানে নারী-পুরুষ মিলিয়ে মোট বন্দী রয়েছে ১১২৩জন। এর মধ্যে নারী রয়েছে ২৮ জন। বাকি সব পুরুষ। জেলের ভিতর জায়গা ছোট হওয়ায় গাদাগাদি করেই থাকতে হচ্ছে বন্দীদের।

এর পরেও সরকার বা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে বন্দীদের করোনা প্রতিরোধে টিকা দেয়ার এখনও উদ্যোগ নেয়া হয়নি।

ফলে মহামারি করোনার টিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বন্দীর স্বজনরা। এর আগে কারাগারে করোনায় আক্রান্ত হয়ে মারা যাবার কারনে আতঙ্ক আরও বেড়েছে বলে জানিয়েছেন বন্দীদের স্বজনরা।

যদিও চাঁপাইনবাবগঞ্জ কারাগারে এখনও করোনা রোগী সনাক্তের কোন খবর পাওয়া যায়নি। শিবগঞ্জ পৌর এলাকার মাষ্টারপাড়ার এলিনা খাতুন নামে এক নারী জানান, প্রায় আড়াই মাস ধরে তাঁর ছেলে আবিদুল হক চাঁপাইনবাবগঞ্জ কারাগারে বন্দী রয়েছে। তাঁকে করোনা প্রতিরোধে এখনও টিকা দেয়া হয়নি। মায়ের আশঙ্কা যে কোন মূহুর্তে ছড়াতে পারে মহামারি করোনা। তিনি বন্দীদের টিকা প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।

গোমস্তাপুর উপজেলার নয় দিয়াড়ি গ্রামের আশরাফুল ইসলাম বলেন,একটি মামলায় তাঁর ভাইয়ের সাজা হয়ে এক বছর যাবৎ কারাগারে বন্দী রয়েছে। এখনও তাঁকে টিকা দেয়া হয়নি। তাঁর দাবি-কারাগারের ভিতরে একজনের থাকার জায়গাতে চার থেকে ৬ জন পর্যন্ত থাকতে হয়। এ ছাড়া বাইরে হতে নতুন বন্দী কারাগারে যাচ্ছে আবার জামিনে ছাড়া পেয়ে ভিতর হতে বের হয়ে আসছে অনেক বন্দী। এক সঙ্গে এত বন্দী থাকার কারণে যে কোন মুহুর্তে ছড়াতে পারে করোনা।

চাঁপাইনবাবগঞ্জ বে সরকারি কারা পরির্দশক কমিটির সদস্য অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা জানান, করোনার কারণে সব বন্দী আসামীকে আদালতে তোলা হয়না। শুধু মাত্র নতুন এবং রায়ের দিন ধার্য থাকে তাঁদের আদালতে আনা নেয়া করা হয়। করোনার কারণে আমি কমিটির সদস্য হয়েও প্রায় দেড় বছর কারাগার পরিদর্শন করতে পারিনি।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার হাবিবুর রহমান জানান, বন্দীদের করোনার টিকা দিতে এখনও আমাদের কোন নির্দেশনা দেয়া হয়নি। আমরা নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরি জানান, সরকারের পক্ষ থেকে একনও চাঁপাইনবাবগঞ্জ কারাগারে টিকা দেয়ার নির্দেশা আসেনি। আমরা শুধু রেজিস্ট্রেশন কারিদের টিকা প্রদান করছি। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা আসলেই কারাগারের বন্দীদের জন্য টিকার ব্যবস্থা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31