ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রবি শস্য মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্য কৃষি প্রণোদনার বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
৩ নভেম্বর বুধবার উপজেলা পরিষদ কৃষি অফিস কার্যালয়ের সামনে এগুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাঃ নজরুল ইসলাম।
এতে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, জেলা প্রশিক্ষণ অফিসার ড. বিমল কুমার প্রামাণিক, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নুরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার সৈয়দ সাগর আলীসহ অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
উল্লেখ্য, ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর,গোহালবাড়ী, দলদলী ও জামবাড়িয়া ইউনিয়নের ১৫’শ জনের মধ্যে ১’শ ৫০ জন কৃষককে প্রণোদনার সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করে উদ্বোধন করা হয়েছে।
পরবর্তীতে পর্যায়ক্রমে, গম, ভূট্টা, চিনাবাদাম,শীতকালীন, পেঁয়াজ, মূগ, মসুর ও খেসারীর ফসলের জন্য অবশিষ্ট ইউনিয়নের ৪ হাজার ১’শ ৬০ জন কৃষককে বীজ ও সার দেয়া হবে।


