ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের আলো ফাউন্ডেশন (এসএএফ’র) ঝালকাঠির রাজাপুর উপজেলা শাখার মাসিক আলোচনা সভা ও এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) বিকাল ৫টায় রাজাপুর সাংবাদিক ক্লাব হলরুমে মাহিন খান রোমান এর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন স্বপ্নের আলো ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক নাঈম।
এসময় উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা সভাপতি নবীন মাহমুদ, সহ সভাপতি মুন্না হাং, পরিবেশ বিষয়ক সম্পাদক সিয়াম, সদস্য সাইফুল ইসলাম হৃদয়, সাইফুল ইসলাম প্রমুখ।
এদিকে বরিশালে ঢাকা মহানগর কমিটির সভাপতি রবিউল ইসলাম উপস্থিত থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।


