ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ উপলক্ষে র্যালী ও আলচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা সমবায় অফিস আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার নাদিম উদ্দিন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা কাওসার আলি, সফল সমবায়ি লুইস টুডু, গোলাজ মুর্তজা প্রমুখ।
সভার শুরুতে উপজেলা পরিষদ শহীদ স্মৃতি স্তম্ভে জাতীয় ও সমবায় পতাকা উওোলন করা হয়।


