IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন ভাতার দাবি নিয়ে রাজশাহী বিভাগীয় ত্রি-বার্ষিক সম্মেলন করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন।

শনিবার সকল সাড়ে ১০ টার দিকে নাটোর রাজবাড়ির মুক্ত মঞ্চে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন রজশাহী বিভাগের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক মাহমুদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব) এর সভাপতি ও মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ।

সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার।

সম্মেলন সঞ্চালনা করেন পৌরসভা সার্ভস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম জুলফিকুল হায়দার বাবু।

সম্মেলনে বক্তারা বলেন, আমরা পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা জনগনের জন্য কাজ করি, সরকারের জন্য কাজ করি। অথচ মাসের পর মাস বেতন পাই না রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভা কর্মচারীদের প্রতি মাসের বেতন ও অবসরকালীন পেনশন ভাতা ১ মাসের মধ্যে ঘোষণা দিতে হবে। না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

রাজশাহী বিভাগীয় এই ত্রি-বার্ষিক সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন নাটোর গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ মোল্লা, রাজশাহী গোদাগাড়ি পৌরসভার মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস, চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, বগুড়া সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, নাটোর পৌরসভার প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম, জয়পুরহাট আক্কেলপুর পৌরসভার প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমানসহ বিএপিএস ও বিএসপিএস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31