IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> গোনা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত ২৩

গোনা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত ২৩

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নে নির্বাচনী প্রচার ও ভোট প্রার্থনার সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল আরিফ রাঙ্গা ও তার কর্মী এবং আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ২২-২৩জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার প্রেমতলী বাজারে।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল আরিফ রাঙ্গা সাংবাদিকদের জানান, ঘোড়া প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে আসন্ন গোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। কর্মীদের নিয়ে প্রতিটি গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে প্রচার ও ভোট প্রার্থনা করছেন। শনিবার বেলা ১১টায় তার মহিলা কর্মীরা ইউনিয়নের ঘোষগ্রাম হিন্দু পাড়ায় ভোট চাইতে গেলে নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল খালেকের কর্মীরা বাধা প্রদান করে সেখান থেকে ফিরে দেয়। খবর পেয়ে তিনিসহ তার কর্মীদের নিয়ে প্রেমতলী বাজারে পৌছলে সরকার দলীয় নৌকা প্রতিকের কর্মীরা তার ও তার কর্মীদের উপর হামলা চালায়। হামলায় তিনি নিজেসহ প্রায় ১৪-১৫জন কর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি। এর মধ্যে ফজলে রাব্বি (৩২), জাকারিয়া(২৫), মোয়াজ্জেম হোসেন (৩০), মেহেদি হাসান (২২), বজলুর রশিদ (৪৫) মিজানুর রহমান (৫০) সহ ৭/৮জনকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রাব্বিকে রাণীনগর থেকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক বলেন, তার কর্মীরা প্রেমতলী বাজারে ভোট চাইতে গেলে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আরিফ রাঙ্গা ও তার প্রায় ৬০/৭০ জন কর্মীরা আমার কর্মীদের উপর হামলা চালিয়ে মারপিট করেছে। এতে কর্মী জুয়েলসহ প্রায় ৭/৮জন আহত হয়েছে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, খবর পেয়ে সাথে সাথে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছিলাম। এঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31