IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে সাংবাদিককে হুমকির অভিযোগে জিডি

ঝালকাঠিতে সাংবাদিককে হুমকির অভিযোগে জিডি

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে সাংবাদিককে সংবাদ প্রকাশের জেরে হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগকারী সাংবাদিক রিয়া উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তরউত্তমপুর এলাকার নুরুল ইসলাম হাওলাদারের মেয়ে ও দৈনিক নয়া শতাব্দী পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

উপজেলার নৈকাঠিতে বসতঘর ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যাওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে এ হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় ঐ সাংবাদিক রিয়া আক্তার শনিবার দুপুরে থানায় সাধারণ ডায়রি করেছেন (ডাইরি নম্বর- ২৪৬)।

ডায়রি সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর যুদ্ধাপরাধী হামেদ জমাদ্দারের নাতনী ও রাজাপুরের মহিলা বিষয়ক অধিদপ্তরের বিউটিশিয়ান চন্দ্রিমা রিমু ও উপজেলার সদর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজমা ইয়াসমি মুন্নির সহায়তায় উপজেলার নৈকাঠি বাজার এলাকায় শহিদুল ইসলামের বাড়ির সবাইকে বেধে তার বসতঘর ভাংচুর করে মাটিতে মিলিয়ে দিয়ে ঘরে থাকা সমস্ত মূল্যবান মালামাল পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। এ ঘটনায় মুন্নিসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেন ভূক্তভোগী পরিবার। ঐ ঘটনার সংবাদ রিয়ার কর্মরত পত্রিকাসহ বিভিন্ন গণ্যমাধ্যমে প্রচার হয়। যার লিংক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে যায়। রিয়াও নিউজের ঐ লিংক তার ফেসবুকে শেয়ার করেন। লিংক শেয়ার করায় ইউপি সদস্য মুন্নি রিয়ার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন দিয়ে অকথ্যভাষায় গালমন্দ করে জানায় হাইকোট থেকে মামলায় জামিন নিয়ে আসতেছি রিয়া তোকে দেখে নিব। তোর সম্মান রাস্তায় নষ্ট করবো। রিয়াকে গুম-খুন-জখম করবে বলেও হুমকি দেয় ইউপি সদস্য মুন্নি। এমনকি মুন্নির বিরুদ্ধে যে সকল সাংবাদিক নিউজ করেছে তাদেরকেও দেখে নেয়ার হুমকি দেয়।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য নাজমা ইয়াসমিন মুন্নি জানায়, হুমকির এমন কোন ঘটনাই ঘটেনি। আমি কাউকে এমন হুমকি প্রদান করিনি। এগুলো আমার উপরে মিথ্যে অভিযোগ আনা হয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, সাংবাদিককে হুমকি প্রদানের অভিযোগে একটি ডায়েরি হয়েছে। ডায়রির আলোকে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31