IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> টপ নিউজ >> প্রবাস >> প্রতিরক্ষায় স্বাবলম্বী ইরান, অস্ত্র কেনার দরকার নেই

প্রতিরক্ষায় স্বাবলম্বী ইরান, অস্ত্র কেনার দরকার নেই

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরান দাবি করেছে প্রতিরক্ষায় স্বাবলম্বী, তাদের অস্ত্র কেনার দরকার নেই। দেশটির ওপর জাতিসংঘ আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে না হতেই রোববার এমন দাবি করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের প্রতিরক্ষা মতাদর্শ দেশটির জনগণ ও দেশীয় সক্ষমতার ওপর নির্ভর করে গড়ে উঠেছে….অপ্রচলিত অস্ত্র, গণবিধ্বংসী অস্ত্র ও প্রচলিত অস্ত্র কেনার তাগিদ ইরানি প্রতিরক্ষা মতাদর্শে নেই।

২০০৭ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞা রোববার শেষ হওয়ার কথা রয়েছে।

২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির আওতায় তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের এ আশ্বাস দিয়েছিল শক্তিধর ছয়টি দেশ রাশিয়া, চীন, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয়। এরপর থেকে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

জাতিসংঘের এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে তৎপরতা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে বিরোধিতা উপেক্ষা করেই নিষেধাজ্ঞার মেয়াদ আর বাড়ানো হয়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক টুইটে বলেন, আজ বিশ্বের সঙ্গে ইরানের প্রতিরক্ষা সহযোগিতা স্বাভাবিক হয়েছে, তা আমাদের এ অঞ্চলের বহুপাক্ষিকতা, শান্তি ও নিরাপত্তার জন্য একটি বিজয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news