ধূমকেতু নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাঁচা-মরার লড়াইয়ে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনাল নিশ্চিত করতে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডকেও হারাল তারা।
কিন্তু লাভ হলো না তাতে। হাসি ফুটল অ্যারন ফিঞ্চদের মুখে। দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল অসিরা।
আজ প্রথমে ব্যাট করে ১৮৯ রান করার পর দক্ষিণ আফ্রিকার সামনে দারুণ একটি সম্ভাবনা তৈরি হয়েছিল সেমিফাইনাল নিশ্চিত করার। তবে সে জন্য প্রয়োজন ছিল অন্তত ১৩০ রানের মধ্যে ইংল্যান্ডকে আটকে রাখতে হবে।
কিন্তু ইয়ন মরগানরা গিয়ে থামল ১৭৯ রানে। মাত্র ১০ রানের জয়ে কাজের কাজ হলো না প্রোটিয়াদের। বিদায় জানাতেই হলো বিশ্বকাপকে।


