IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> করোনার টিকা নেয়ার পর গৃহবধুর মৃত্যু

করোনার টিকা নেয়ার পর গৃহবধুর মৃত্যু


ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে করোনার টিকা নেয়ার আধা ঘণ্টা পর হোসনা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। হোসনা আক্তার (২৯) উপজেলার কল্যাণপুর গ্রামের সৌদিপ্রবাসী মাসুম মিয়ার স্ত্রী।

জানা যায়, শনিবার (৬ নভেম্বর) উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের কমিউনিটি ক্লিনিকে ৫০০ জনকে করোনা টিকা দেয়ার জন্য নির্ধারিত ছিল। দুপুর ১২টায় হোসনা করোনা টিকার প্রথম ডোজ নিতে ওই কমিউনিটি ক্লিনিকে যান। সে সময় ক্লিনিকের দায়িত্বরত হেলথ কেয়ার প্রোভাইডার মতিউর রহমান তাকে টিকা দেন। কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কল্যাণপুর গ্রামের সৌদিপ্রবাসী মাসুম মিয়ার সাথে পাঁচ বছর আগে হোসনার বিয়ে হয়। তিনি নিঃসন্তান ছিলেন।

নিহতের মা শামসুন্নাহার বেগম বলেন, আমার মেয়ে টিকা দেয়ার পর অসুস্থ হয়ে পড়ে। পরে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়েকে মৃত ঘোষণা করেন।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মতিউর রহমান বলেন, দুপুর ১২টার দিকে অন্যান্যদের সাথে হোসনা আক্তারও টিকা নিতে কেন্দ্রে আসেন। টিকা দেয়ার কিছুক্ষণ পর শুনতে পাই স্থানীয় পুকুরপাড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার মাথায় অনেকে পানি দেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মণ বলেন, একটি ভায়াল থেকে পাঁচজনকে টিকা দেয়া হয়। একই ভায়াল থেকে তার (হোসনা) বোনসহ পাঁচজন টিকা নিয়েছেন। বাকিরা সুস্থ আছেন। তাদের কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।

পরিবার থেকে জানা গেছে, হোসনার অ্যালার্জিজনিত সমস্যা ছিল। তিনি নিম্ন রক্তচাপের রোগী ছিলেন। তার ওপর তিনি সকালে কিছু না খেয়েই দুপুরে টিকা নিতে যান।
রঞ্জন বর্মণ আরও বলেন প্রত্যন্ত অঞ্চলের অনেকেই বিভিন্ন অনলাইনের দোকান থেকে টিকার জন্য নিবন্ধন করেন। নিবন্ধন করার সময় বিভিন্ন রোগের তথ্য পূরণ করতে হয়।

অনেকেই বিষয়টি না বুঝে পূরণ করেন। এটা সঠিক নয়। অনলাইনে নিবন্ধন ফরম পূরণের সময় তিনি (হোসনা) হয়তো নিজের শারীরিক সমস্যা সম্পর্কিত তথ্যগুলোর ঘরে টিকচিহ্ন দেননি বলে ধারণা করা হচ্ছে। তবে টিকার ১-২ শতাংশ পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31