ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর এলাকার পত্রিকা বিক্রেতা (হকার) আফজাল হোসেন (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সান্তাহার সুইচ কেবিনের সামনে পত্রিকার বান্ডিলের ওপর ঢলে পড়ে সেখানেই তিনি মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন বাদ আছর তার গ্রামের বাড়ি নওগাঁর রানীনগরের চন্ডিপুর ইউপির বাহাদুরপুর গ্রামে জানাজা শেষে তার দাফনের কাজ সম্পন্ন হয়। তিনি দীর্ঘ ৫০ বছর ধরে সান্তাহার পৌর ও জংশন এলকায় দৈনিক করতোয়াসহ বিভিন্ন ধরনের জাতীয় ও আঞ্চলিক পত্রিকা বিক্রি করতেন।
তাঁর মৃত্যুতে সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সহ সভাপতি আহসান হাবীব মির্জা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, সাংগঠনিক আবু সাঈদ সাগর, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, পবিত্র কুমার, আনোয়ার হোসাইন, সাইফ হাসান খান সৈকতসহ আদমদীঘি ও সান্তাহারে কর্মরত সকল সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।


