IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> মোহনপুরে ঋণ পরিশোধ করেও দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মোহনপুরে ঋণ পরিশোধ করেও দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী তাঁদের ঋন পরিশোধের রশিদ জমা দেয়ার পরেও ঋণ খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করে মোহনপুর উপজেলা পল্লী উন্নয়ন ও রিটার্নিং অফিসার জেবানুর রহমান তাঁদের মনোনয়নপত্র বাতিল করেন।

মোহনপুর উপজলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বতমান চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু ও স্বতন্ত্র দুই প্রার্থী তাজরুল হক দেয়ান ও সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল মনোনয়নপত্র উত্তোলন করে জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী তাজরুল হক দেয়ান ও সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুলের মনোনয়নপত্র ঋণখেলাপির কারণে বাতিল করা হয়েছে।

মোহনপুর উপজেলায় ৬ টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৫ জন। সংক্ষিত ৬০ জন ও সাধারণ সদস্য ২০৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র দুই চেয়ারম্যান ও তিন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। দুই চেয়ারম্যান তাজরুল হক দেয়ান ও সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল এবং মনিরুজ্জামান মনির নামের সাধারণ সদস্য প্রার্থী তাঁদের মনোনয়নপত্র ফিরে পেতে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন।

ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী তাজরুল হক দেয়ান ও সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল বলেন, তাঁরা ঋন পরিশোধ করে ব্যাংকের রশিদ রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছিলেন। কিন্তু তারপরেও ঋণখেলাপের দায়ে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ওই দুই চেয়ারম্যান প্রার্থী আরও বলেন, তারা তাঁদের বাতিল আদেশ প্রত্যাহার করে মনোনয়নপত্র পুনরায় ফিরে পেতে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন।

মোহনপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, যাচাই বাছাইয়ে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ওই দুই চেয়ারম্যান প্রার্থী ঋণখেলাপি। আর এ দায়ে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে। আপিলে বৈধতা থাকলে তারা মনোনয়নপত্র ফিরে পাবেন। মোহনপুর উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদে আগামি ২৮ নভেম্বর ভোট গ্রহণ হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31