IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> বিনোদন >> চার দেশে মুক্তি পাচ্ছে ‘বিফোর আই ডাই’

চার দেশে মুক্তি পাচ্ছে ‘বিফোর আই ডাই’

ধূমকেতু নিউজ ডেস্ক : অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি ‘বিফোর আই ডাই’ সব বয়সী দর্শকদের মন ভরাবে। কারণ বিনোদনের যাবতীয় উপাদান রয়েছে পুরো ছবিতে। এ ছবির শ্বাসরূদ্ধকর অ্যাকশন, সাসপেন্স এবং স্ট্যান্ট দৃশ্য দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত আবিষ্ট করে রাখবে বলে আমি মনে করি। আর আন্তর্জাতিক প্ল্যাটফর্মের বাংলাদেশের এ ছবিটি ভিন্ন আঙ্গিক নতুনভাবে এখানকার চলচ্চিত্রের ভাবমূর্তিকে উজ্জ্বল ইমেজে প্রতিষ্ঠিত করবে বলে আশা করছি- এমনটাই বললেন মুক্তি পেতে যাওয়া ‘বিফোর আই ডাই ছবির পরিচালক মিনহাজ কিবরিয়া।
শনিবার সন্ধ্যায় ঢাকার সোনারগাঁও হোটেলে ছবিটির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে ‘বিফোর আই ডাই’ ছবির নায়ক ইফতি আহমেদ, নায়িকা আফ্রি সেলিনাসহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গুপ্তহত্যার শ্বাসরুদ্ধকর ঘটনাবলী নিয়ে আবর্তিত হয়েছে ‘বিফোর আই ডাই’ চলচ্চিত্রটি। এ ধরনের বিষয়বস্তু নিয়ে বাংলাদেশে এর আগে কোনো সিনেমা হয়নি। ‘বিফোর আই ডাই’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা ইফতি আহমেদ। যিনি ইতোমধ্যে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন।

অ্যাকশন হিরোর দুর্দান্ত ইমেজে এবার তিনি নতুন চমক নিয়ে আসছেন আলোচ্য ছবিটিতে। হলিউড, বলিউডের পর কলকাতার ছবিতে এর মধ্যে তাকে দেখা গেলেও প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করেছেন। গত বছর লন্ডন এবং বাংলাদেশের ঢাকাসহ অন্যান্য লোকেশনে ‘বিফোর আই ডাই’ ছবির শুটিং সম্পন্ন হয়েছে। ছবিতে ইফতি আহমেদ ছাড়া আরও অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী আফ্রি সেলিনা, আমান রেজা, শম্পা রেজা, লাবনী মারমা, সাংকু পাঞ্জা প্রমুখ। শিগগির বাংলাদেশসহ একযোগে বিশ্বের চারটি দেশে মুক্তি পাচ্ছে ছবিটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31