ধূমকেতু প্রতিবেদক, নাটোর : ‘৩৩৩’ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেলেন নাটোরে ১’শ পরিবার। করোনা মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১’শ পরিবার এই খাদ্য সহায়তার আবেদন জানিয়ে ফোন দেন ‘৩৩৩’ নম্বরে।
সোমবার দুপুর ১২ টার উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত খাদ্য সহায়তা কর্মসূচীতে আবেদনকারী ঐসব পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন।
খাদ্য সহায়তা কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি এবং উপজেলা কৃষি অফিসার মেহেদুল ইসলাম।
খাদ্য সহায়তার প্রত্যেক প্যাকেটে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, আধা কেজি মসুরের ডাল এবং ১ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন জানান, জনবান্ধব সরকার সব সময় দেশের সাধারণ মানুষের পাশে আছে। তাদের প্রয়োজন তথা সমস্যা সমাধানে আন্তরিকতার সাথে কাজ করছি। এরই ধারাবাহিকতায় করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১’শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হলো।


