ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : জাতীয় রাজস্ব বোর্ডের একটি প্রতিনিধিদল সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জাকিয়া সুলতানা ও গোলাম কিবরিয়া।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কাস্টমসের কমিশনার লুৎফর রহমান, অতিরিক্ত কমিশনার এসএম সোহেল রহমান, সহকারী কমিশনার এসএম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অন্যরা।
এর আগে প্রতিনিধিদল রহনপুর রেলবন্দরে উপস্থিত হলে স্টেশন মাষ্টার মির্জা কামরুল ইসলাম তাদের স্বাগত জানান।
প্রতিনিধিদলের সফরের উদ্দেশ্য প্রসঙ্গে কাস্টমসের স্থানীয় কর্মকর্তারা জানান, রহনপুর রেলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পন্যসামগ্রি ট্রান্সশিপমেন্ট ব্যবস্থার সম্ভাব্যতা যাচাইসহ এ রুট দিয়ে ভারত-নেপাল যাত্রীবাহী ট্রেন চলাচল চালু হলে স্থায়ীভাবে কাস্টমস ও ইমিগ্রেশন স্টেশন নির্মাণের সম্ভাব্যতা খতিয়ে দেখা।


