IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জেলা শ্রমিক লীগ সভাপতির মৃত্যু মামলার আসামি ১৯

জেলা শ্রমিক লীগ সভাপতির মৃত্যু মামলার আসামি ১৯

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজার শহরতলীর লিংক রোডে মুখোশধারীদের গুলিতে জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার নিহতের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার সকালে কক্সবাজার সদর মডেল থানায় নিহতের ছোটভাই কুদরত উল্লাহ সিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় মামলার বাদী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রমতে, গত শুক্রবার (৫ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে মোটরসাইকেলযোগে মুখোশ পরিহিত একদল সন্ত্রাসী লিংক রোডের কুদরত উল্লাহ সিকদারের অফিসের সামনে এসে অতর্কিতভাবে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এ সময় অফিসে অবস্থানরত জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম ও তার ছোটভাই ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় ইউপি সদস্য কুদরত উল্লাহ সিকদার গুলিবিদ্ধ হন। তৎক্ষণিক দুই ভাইকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তাদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে দুইজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন দায়িত্বরত চিকিৎসক। তিন দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রমিক লীগ সভাপতি। পরদিন সোমবার বিকালে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এ ঘটনার প্রায় এক সপ্তাহ পর চমেকে চিকিৎসাধীন থাকা নিহত জহিরের ছোটভাই ইউপি সদস্য কুদরত উল্লাহ সিকদার বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেন; যা পরবর্তীতে থানা পুলিশ নিয়মিত মামলা হিসেবে রুজু করেছেন।

এজাহারভুক্ত আসামিরা হলেন- লিয়াকত আলী (৩৫), তাহের সিকদার (৪৫), মাহামদদুল হক (৪০), কিতাব আলী (৩০), মহিব উল্লাহ কাজল (৩০), খোকন (৪৫), আবছার (৩৫), মো. জোবাইর (৪২), শাহাদত করিম (২৮), জেসমিন আক্তার (৩০), মো. দানেস (৬০), বাপ্পি (২৫), ওসমান (২৫), আকবর আহমদ (৬২), ওয়াজেদ (৩০), হেলাল (৫০), খোরশেদ আলম (৪৫), আবুল কালাম আজাদ (৪০) ও পাখিসহ অজ্ঞাত কয়েকজন।

এদিকে ঘটনার প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কিংবা কোনো সন্দেহভাজনকেও আটক করতে পারেনি পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, কক্সবাজারের লিংক রোডে সন্ত্রাসীদের গুলিতে জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম নিহতের ঘটনায় তার ছোটভাই কুদরত উল্লাহ সিকদার বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এ পর্যন্ত মামলার কোনো আসামি গ্রেফতার হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31