IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> সীতাকুণ্ডে নির্বাচনী সংঘর্ষ, দুই প্রার্থী আটক

সীতাকুণ্ডে নির্বাচনী সংঘর্ষ, দুই প্রার্থী আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে মেম্বার প্রার্থী ফুরকান ও মাহবুবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা পর অবরোধ তুলতে সক্ষম হয়। এ ঘটনায় ওই দুই মেম্বার প্রার্থীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানিয়েছে, আজ ভোরে জোড়ামতল সরকারি প্রাথমিক কেন্দ্র দখল নিয়ে দুই মেম্বার প্রার্থীর সর্মথকরা মুখোমুখি হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষই পরস্পরের উপর গুলি চালায়। পরবর্তীতে এর প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে। ভোর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এই অবরোধকালে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, র‍্যাব, বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষে ঘটনাস্থল থেকে পুলিশ ফোরকান মেম্বার ও প্রার্থী মাহবুবকে আটক করেন

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ফোরকান ও প্রার্থী মাহবুবকে আটক করা হয়। এই মুহূর্তে মহাসড়কে আর কোন অবরোধ নেই, যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে। এ নির্বাচনে উপজেলার ৯টি ইউনিয়নের ভোট কেন্দ্রে ৩ জন রিটানিং কর্মকর্তা, ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পোশাকধারী পুলিশ ৩৬০ জন, ৫ প্লাটুন বিজিবি, র‍্যাব ও দেড় হাজার আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন।

তিনি বলেন, সব চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা আমাদেরকে কথা দিয়েছেন কেউ কোন রকম বিশৃঙ্খলা করবেন না। এরপরও যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

সীতাকুণ্ড উপজেলার দায়িত্বে রয়েছেন ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন— তাহমিনা আক্তার, রাজিব হোসেন, আশরাফুল আলম, গালিব চৌধুরী, ফাহমিদা আফরোজ, মঈন উদ্দিন।

সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নে ৫টি (সৈয়দপুর, মুরাদপুর, সোনাইছড়ি, ভাটিয়ারি, কুমিরা) ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে এই সব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। তবে অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকি চার (বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, বারৈয়াঢালা, ছলিমপুর) ইউনিয়নে চেয়ারম্যান পদসহ সব পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে নির্বাচন হওয়া ৪টি ইউনিয়নের মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৯ জন।

এছাড়া পুরো উপজেলার ৯টি ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৬৪ জনের মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সাধারণ ওয়ার্ড সদস্যপদে ২৯৪ জনের মধ্যে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৯৮৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৩৮১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৩ হাজার ৬০৮ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31